মাগুরা শালিখা উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির এক গ্রাহকের প্রায় ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার অস্বাভাবিক বিল আসার ঘটনায় আড়পাড়া শাখার উপ মহাব্যবস্থাপক রেজাউল করিমকে সাত কার্য দিবসের মধ্যে কারণ দর্শানোর নোটি দেওয়া হয়েছে। এছাড়া মিটার রিডার তোরাব আলী, বিল সুপারভাইজার সিমা রানী রায়, বিলিং সহকারী সোমা রানী ঘোষকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।